Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও পর্যটন মেলা

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও পর্যটন মেলা

ককক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পর্যটন মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও সী-বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত র‌্যালিটি পর্যটন জোনের সী-ইন পয়েন্ট থেকে শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালীটি লাবণী পয়েন্টে আয়োজিত পর্যটন মেলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেন, কক্সবাজারের পর্যটনকে আরো সমৃদ্ধ করতে সরকার মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে। সরকার কক্সবাজারের পর্যটনকে আরো আকর্ষণীয় করে তুলতে চায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এড. শামীম আরা স্বপ্না, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, পর্যটন খাতের বিভিন্ন স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’। এ উপলক্ষে কক্সবাজারে তিন দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে পর্যটন মেলা, সৈকত পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত, ফায়ার শো, ব্যান্ড শো, ঘুড়ি উৎসব এবং পর্যটকদের জন্য বিভিন্ন প্রদর্শনী রয়েছে। তিন দিন ব্যাপী পর্যটন মেলা রবিবার (২৭ সেপ্টেম্বর) নানান আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, কক্সবাজারকে একটি নিরাপদ, আধুনিক, পরিবেশবান্ধব ও বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। মাস্টার প্ল্যানের মাধ্যমে পর্যটন অবকাঠামোর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যটন খাতের বিকাশ ঘটলে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেরও ব্যাপক প্রসার ঘটবে বলে বক্তারা উল্লেখ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন