কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে রেস্টুরেন্টের কর্মচারী নিখোঁজ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে একটি রেস্টুরেন্টের সিদ্দিক (১৭) এক কর্মচারি নিখোঁজ হয়েছে। রবিবার সকাল সাড়ে ৬ টায় সৈকতের সি গাল পয়েন্টে গোসলের সময় স্রোতের টানে ভেসে যান সিদ্দিক নামের এই তরুণ।
সৈকতের লাইফ গার্ড কর্মী মোহাম্মদ ওসমান এই তথ্য নিশ্চিত করেন।
নিখোঁজ সিদ্দিক কক্সবাজারের আল গণি রেস্টুরেন্টের কলাতলী শাখার কর্মচারি এবং টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
লাইফ গার্ড কর্মী মোহাম্মদ ওসমান জানান, ভোরে রেস্টুরেন্টটির ৩ জন কর্মী হোটেল সি-গাল পয়েন্টে গোসলে নামে। এসময় একজন নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে লাইফ গার্ডকর্মীরা নিখোঁজের সন্ধান অব্যাহত রেখেছে।



