গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক
বাবুগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাথী আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী নাইম মৃধা ও শাশুড়ি ফাতেমা বেগম পলাতক রয়েছে।
নিহত সাথী আক্তার বরিশালের মুখার্জির পুল এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। প্রায় তিন বছর আগে বাবুগঞ্জের বকশির চর এলাকার শাহ আলম মৃধার ছেলে নাইম মৃধার সঙ্গে তার বিয়ে হয়।
সাথীর স্বজনরা জানায়, খবর পেয়ে তারা বাড়িতে গেলে মরদেহ দেখতে বাধা দেয়া হয়। নিহতের মা অভিযোগ করে বলেন , তার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি রফিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগন ব্যবস্থা নেয়া হবে।



