Logo
Logo
×

সারাদেশ

মনোহরগঞ্জে অস্ত্র-মাদকসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

Icon

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম

মনোহরগঞ্জে অস্ত্র-মাদকসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লার মনোহরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, মাদক, চুরি, ডাকাতি ও মারামারিসহ বিভিন্ন মামলার চারটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে অপ্রয়োজনে সন্ধ্যার পর ঘোরাঘুরি করায় ৪২ জন ছাত্র, কিশোর ও বিভিন্ন পেশার ব্যক্তিকে থানায় এনে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মনোহরগঞ্জ থানার এসআই (নিঃ) টিটু কুমার নাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উপজেলার ২ নম্বর সরসপুর ইউনিয়নের ভাউপুর এলাকা থেকে মো. নাছির উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাছির উদ্দিন ভাউপুর (মির্জা বাড়ি) এলাকার আবদুল জলিলের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় অস্ত্র, মাদক, চুরি, ডাকাতি ও মারামারিসহ বিভিন্ন মামলায় চারটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে।

এদিকে, একই বিশেষ অভিযানের অংশ হিসেবে থানা এলাকার বিভিন্ন স্থানে সন্ধ্যার পর বিনা কারণে ও অপ্রয়োজনে ঘোরাঘুরি করার সময় ৪২ জন ছাত্র, কিশোর ও বিভিন্ন পেশার ব্যক্তিকে থানায় নেওয়া হয়। পরে তাদের অভিভাবকদের ডেকে এনে সতর্ক করে নিজ নিজ মা-বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোর ও শিক্ষার্থীদের অপ্রয়োজনে  সন্ধ্যার পর বাহিরে ঘুরাঘুরি না করেও অভিভাবকদের সঙ্গে থাকার জন্য পরামর্শ দেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন