Logo
Logo
×

সারাদেশ

সার সংকটের মধ্যে কুড়িগ্রামে কৃষি বিভাগের উপপরিচালককে বদলি

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

সার সংকটের মধ্যে কুড়িগ্রামে কৃষি বিভাগের উপপরিচালককে বদলি

আমনের ভরা মৌসুমে কুড়িগ্রামে সার সংকট নিয়ে কৃষকদের বিক্ষোভ, হট্টগোল ও সড়ক অবরোধের একাধিক ঘটনার মধ্যেই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক আদেশে তাকে ঝিনাইদহে বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করা হয়। একই আদেশে কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন উপপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে। তাকে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে সার সংকট নিয়ে জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কচাকাটা, চিলমারী, রৌমারী ও উলিপুরসহ বিভিন্ন এলাকায় সারের দাবিতে কৃষকেরা বিক্ষোভ, হট্টগোল এবং সড়ক অবরোধ করেন। এসব ঘটনার মধ্যে ভূরুঙ্গামারীতে মামলার ঘটনাও ঘটে।

এদিকে, সার সংকট ও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে মাঠপর্যায়ে অসন্তোষের মধ্যেই জেলা কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার বদলির ঘটনায় বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। যদিও কৃষি মন্ত্রণালয়ের বদলির আদেশে আব্দুল্লাহ আল মামুনকে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি।

তবে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে জেলার সার বিতরণ পরিস্থিতির সঙ্গে এ বদলির কোনো যোগসূত্র থাকতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সদ্য সাবেক কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন তার বদলি ও দায়িত্ব হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন