Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে বাড়ি থেকে ডেকে মদপানের পর যুবককে ছুরিকাঘাতে হত্যা

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

কক্সবাজারে বাড়ি থেকে ডেকে মদপানের পর যুবককে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজার শহরে এক যুবকে বাড়ি থেকে ডেকে নির্জন এলাকায় মদ পানের পর ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মাদকের লেনদেন এবং মোটরসাইকেল বেচাকেনা নিয়ে পূর্ব বিরোধ এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পুলিশ।

রবিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বইল্ল্যা পাড়া সংলগ্ন জাদী পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানান, কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত সাইফুল ইসলাম (৩১) কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাহাড়তলী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, পূর্ব পরিচিতি কয়েকজন সকাল ১০টার দিকে সাইফুল ইসলামকে ডেকে এনে শহরের জাদী পাহাড়ে যায়। সেখানে তারা একসাথে মদ পান করে। এক পর্যায়ে সাইফুলের সঙ্গে থাকাদের তর্কাতর্কির ঘটনা ঘটে। এতে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় সাইফুলকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

ওসি বলেন, পরে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্বজনদের মোবাইল ফোনে ঘটনাটি অবহিত করে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়ভাবে প্রাপ্ত প্রাথমিক তথ্যের বরাতে শেখ মোহাম্মদ আলী জানান, সাইফুলের সাথে যাদের ডেকে ছিল তাদের মাদক লেনদেন এবং মোটরসাইকেল বেচাকেনা নিয়ে পূর্ব বিরোধ ছিল বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এই বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে জানা গেছে।

অভিযুক্তদের নাম প্রকাশ না করে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান, ওসি।

শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন