Logo
Logo
×

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির মিছিল

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পূর্বাচলের ৩০০ ফিট সড়কের ১১ নম্বর সেক্টরসংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ টুটুল, রূপগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আব্দুল্লাহ ও মাসুদ বাবুলসহ স্থানীয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির শেকড় আহমেদ শিবলু, ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিরণ মাষ্টার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মোমেন ভূইয়া, দাউদপুর ইউনিয়ন বিএনপির মশিউর রহমান সোহেল, আবুল কাশেম এবং সমাজকল্যাণবিষয়ক সম্পাদকসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ টুটুল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবসময় সক্রিয় আছি। তাদের যেকোনো ধরনের নাশকতা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও জানান তিনি।

রূপগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, দেশের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকেনো নাশকতা ঠেকাতে আমরা ঐক্যবদ্ধ আছি। তাদেরকে প্রতিহত করা হবে। 

কর্মসূচি থেকে নেতাকর্মীদের আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন