Logo
Logo
×

সারাদেশ

অসুস্থ ব্যক্তির চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়াল ‘নরহরিপুর মানবিক সহায়তা ফোরাম’

Icon

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

অসুস্থ ব্যক্তির চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়াল ‘নরহরিপুর মানবিক সহায়তা ফোরাম’

মনোহরগঞ্জে অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসার দায়িত্ব নিয়ে আবারও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সামাজিক ও মানবিক সংগঠন 'নরহরিপুর মানবিক সহায়তা ফোরাম'। গতকাল ১৮ সেপ্টেম্বর সংগঠনের পক্ষ থেকে এক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসুস্থ রোগীর চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দীর্ঘদিন ধরে অর্থাভাবে ওই রোগীর প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধপত্র কেনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। বিষয়টি জানতে পেরে সংগঠনটির স্বেচ্ছাসেবী সদস্যরা দ্রুত এগিয়ে আসেন এবং তহবিল সংগ্রহ করে এই আর্থিক অনুদান রোগীর পরিবারের হাতে তুলে দেন।

সহায়তা প্রদানকালে সংগঠনের ক্যাশিয়ার বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য। সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল ব্যক্তিরা এগিয়ে এলে কোনো অসুস্থ মানুষ চিকিৎসার অভাবে কষ্ট পাবে না।

সহায়তা পেয়ে আবেগপ্লুত হয়ে রোগী এনায়েত উল্লাহ বলেন, চিকিৎসার খরচ চালাতে আমি চরম দিশেহারা হয়ে পড়েছিলাম। নরহরিপুর মানবিক সহায়তা ফোরামের এই অর্থ আমাকে  বড় ধরনের মানসিক ও আর্থিক সম্বল জুগিয়েছে। আমি  সংগঠনের প্রতি কৃতজ্ঞ।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নরহরিপুর মানবিক সহায়তা ফোরামের সকল সদস্যদের জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। ভবিষ্যৎতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে ফোরামটির নেতৃবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন