Logo
Logo
×

সারাদেশ

আদালতে মামলা

মোল্লাহাটে ঘুরতে নেওয়ার কথা বলে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়ন

Icon

আরাফাত হোসেন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম

মোল্লাহাটে ঘুরতে নেওয়ার কথা বলে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়ন

যৌন নিপীড়ক রিজাউল মুন্সী

বাগেরহাটের মোল্লাহাটে মাত্র সাত বছর বয়সী এক শিশুকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে প্রাইভেটকারে তুলে নির্জন স্থানে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রিজাউল মুন্সী নামে এক ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাটের আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী শিশুর মাকে মারধর ও হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই অভিযুক্ত রিজাউল মুন্সী ওই শিশুকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে নিজের প্রাইভেটকারে তোলেন। পরবর্তীতে তিনি গাড়িটি উপজেলার চর উদয়পুর এলাকার একটি নির্জন ইটভাটার কাছে থামান। সেখানে গাড়িটির ভেতরেই শিশুটির ওপর যৌন নিপীড়ন চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

নির্যাতনের শিকার শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি করে তার মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বললে ঘটনাটি প্রকাশ পায়। মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনাটি জানার পর শিশুর পরিবার স্থানীয় থানায় মামলা করার চেষ্টা করে। তবে থানায় মামলা গ্রহণ না করায় পরবর্তীতে গত ৪ আগস্ট শিশুটির মা বাদী হয়ে বাগেরহাটের সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে এই মামলা দায়ের করেন।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত ও তার সহযোগীরা শিশুর মাকে মারধর করে এবং বিষয়টি নিয়ে আর কোনো বাড়াবাড়ি বা আইনগত পদক্ষেপ নিলে তাকে হত্যার হুমকি দেয় বলে আরজিতে দাবি করা হয়েছে। এই ঘটনায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার, এসময় কঠোর বিচার দাবি জানান তারা।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় আনা অভিযোগসমূহ বর্তমানে বিচারিক প্রক্রিয়ায় রয়েছে অভিযোগের সত্যতা ও দায়-দায়িত্ব বিজ্ঞ আদালতের তদন্ত এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নির্ধারিত হবে। বর্তমানে এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ ও তদন্তের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন