মনোহরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পিএম
কুমিল্লার মনোহরগঞ্জে আরমান হোসেন (১৭) এর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আরমান পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর গ্রামের বাসিন্দা। পেশায় একজন অটোরিকশা ড্রাইভার।শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিনয়ঘর ইটালী প্রবাসী আহমেদ উল্লার বাড়ির ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার বিকাল ৩টার সময় বিনয়ঘর উত্তর পাড়া থেকে ডোবায় মরা দেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। খবর পেয়ে মনোহরগঞ্জ থানা,নাঙ্গলকোট থানা ও নাথের পেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
এসময় গলিত লাশটির শার্ট এবং প্যান্ট দেখে নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর গ্রামের অটোরিকশা চালক আরমান হোসেনের বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ জানান.গলিত লাশটি ভাসার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে গলিত লাশটি উদ্ধার করি।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



