Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম

নরসিংদীতে নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান না পেয়ে সকাল পর্যন্ত অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস।

নিখোঁজকৃতরা হলো, নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ, টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪), গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া এলাকার মোসা. শান্তা (১৬)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, লাখপুর এলাকার মজনু মিয়ার বাড়িতে নিখোঁজ তিনজন বেড়াতে এসেছিল। বিকালে বাড়ির সদস্যদের সাথে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোত ও সাঁতার না জানায় তারা তিনজন গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভ ও নদীতে তলিয়ে যায়। 

বিষয়টি সাথের লোকেরা দেখতে পেয়ে স্থানীয়দের জানালে তারা নদীতে নেমেও কোনো সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে সন্ধান না পাওয়ায় অভিযান সকাল পর্যন্ত স্থগিত করেন।

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল আসলে আবার উদ্ধার অভিযান শুরু হবে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া বলেন, সাঁতার না জানায় তারা স্রোতে তলিয়ে গেছে। ফায়ার সার্ভিসের সাথে আমরাও উদ্ধার অভিযান সমন্বয় করছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন