রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মুড়াপাড়া ইউনিয়নে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার(১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজনে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনজুর হোসেনের সভাপতিত্বে ও সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি তারিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা জজকোর্টের পিপি আবুল কালাম আজাদ, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম মুকুল,মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম মাসুম,রূপগঞ্জ থানা বিএনপি সদস্য মোতাহার হোসেন, রূপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, রূপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য এনামুল হক, রূপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য একে বাবু, রূপগঞ্জ মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা আফরিন,মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর ভুঁইয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু গত ৬ মাসে রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, চিকিৎসা খ্যাতে ব্যাপক উন্নয়ন করেছেন। রূপগঞ্জ উপজেলায় ইতিমধ্যে ৩০০ কোটি টাকার বেশি কাজ হয়েছে। রূপগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করা হবে। সংসদ দিপু ভুঁইয়ার নির্দেশনায় প্রতিদিনই মাদক কারবারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। এর আগে শীতলক্ষ্যা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



