Logo
Logo
×

সারাদেশ

নবাগত ইউএনওর সঙ্গে মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার সৌজন্য সাক্ষাৎ

Icon

কুমিল্লা (দক্ষিণ জেলা) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

নবাগত ইউএনওর সঙ্গে মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার সভাপতি মওদুদ আহমেদ জিহাদ, সাধারণ সম্পাদক অনিক চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক মো. আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংস্থার পক্ষ থেকে নবাগত ইউএনও রিফাত জাহানকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সাক্ষাৎকালে মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার অতীত ও বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উপজেলার বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রিফাত জাহান মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার বিভিন্ন মানবিক উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি সংগঠনটির মানবিক ও সামাজিক কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সংস্থার নেতৃবৃন্দ বলেন, "মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা,মানবতার কল্যাণে-মানুষের পাশে" এই স্লোগানকে সামনে রেখে,  মানুষের কল্যাণে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তারা কাজ করে যাবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন