Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে, আহত ২০

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে, আহত ২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে মহাসড়কের উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। তারা সকলে কলেজ থেকে বার্ষিক ভ্রমণে কক্সবাজারে যাচ্ছিলেন। 

আহতরা হলেন ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।

পুলিশ ও স্থানীয় জানায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণে সোমবার রাতে সেন্টমাটিন পরিবহনের ৪টি বাস নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। দুর্ঘটনায় কবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে আহত হয় ২০ জন। ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন