Logo
Logo
×

সারাদেশ

গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, নিহত ২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পিএম

গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, নিহত ২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আল রাফি (১৪) কুমিল্লার হোমনা উপজেলার মোহাম্মদ আল আমিনের ছেলে এবং ইয়াছিন (১৭) টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওরা গ্রামের মো. আফজালের ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তিনজন উপজেলা মোড় থেকে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে যাচ্ছিল। তখন ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়া থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক স্কুলছাত্র আল রাফিকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে সেখানে চিকিৎসাধীন মাদ্রাসাছাত্র ইয়াসিন মারা যায়।

ওসি আরও বলেন, দুই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ বা মামলা করেনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন