হাটহাজারীতে জন্মাষ্টমী উদযাপিত
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ -বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যােগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীকৃষ্ণ পূজা,আলোচনা সভা ও বর্ণাঢ্য মহাশোভাযাত্রা পালন করা হয়েছে।
শুক্রবার হাটহাজারী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় অডিটিরিয়াম প্রাঙ্গনে এ অনুষ্টান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি টিটু তালুকদারের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট কৃষ্ণ প্রসাদ নাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র আচার্য্য যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী পুন্ডরীক ধামের সম্মানিত অধ্যক্ষ শ্রীপাদ শ্রীধর চৈতন্য দাস ব্রহ্মচারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শাহেদ আরমান।
উদ্বোধক করেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি লায়ন অশোক কুমার নাথ, মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা লিটন মহাজন, প্রধান পৃষ্ঠপোষক আশীষ দে, উপদেষ্টা পরিমল কান্তি নাথ, তপন তালুকদার,অধ্যাপক সুব্রত কুমার নাথ, ডাঃ অসীম দাশগুপ্ত,উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ সভাপতি নয়ন চৌধুরী, চন্দন নাথ,যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত, দপ্তর সম্পাদক শিমুল নাথ।সংগঠনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি ছোটন দাশ, লিটন পালিত,বিধান বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব সরকার, শ্যাম সুন্দর বৈষ্ণব, সুজন বণিক, রূপক নাথ, অমিত দাশ রনি,সম্পদ দাশ,সুমন নাথ,গকুল মল্লিক,সুভাষ নাথ,স্মৃতি রঞ্জন নাথ বাবু, প্রমুখ।
সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন সংগঠনের কর্মকর্তা অভি পাল।আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা মূল সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থানে এসে সমাপ্ত হয়।



