Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় শ্রমিকের মৃত্যুর চালক আটক

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় শ্রমিকের মৃত্যুর চালক আটক

নারায়ণগঞ্জ জেলায়   রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার রূপসী বালুরঘাট এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে মনির হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক চালককে আটকসহ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন (৬৫) আড়াইহাজার উপজেলার পুরিন্দা গ্রামের মৃত জরু মিয়ার ছেলে। রূপসি বালুরঘাটে তিনি ডেইলি লেবারের কাজ করতেন। আটক চালক ইয়াকুব হোসেন সোনারগাঁও উপজেলার বস্তুল এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রূপগঞ্জ উপজেলার রূপসি কাজী পাড়া এলাকা থেকে একটি কাভার্ড ভ্যান এসিআই এর একটি কারখানা থেকে ভুসি বোঝাই করে ঢাকার বাহিরে যাচ্ছিল। পথিমধ্যে রূপসী বালুরঘাট এলাকায় পৌঁছালে সড়ক পারাপারের সময় মনির হোসেন নামক এক বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই বৃদ্ধ।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ সময় চালক ইয়াকুব হোসেনকে আটকসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই পার্থ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ সময় চালককে আটকসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন