Logo
Logo
×

সারাদেশ

মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

Icon

কুমিল্লা (দক্ষিণ জেলা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

কুমিল্লার মনোহরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ভাতের হোটেল থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতিমারা এলাকার একটি ভাতের হোটেলে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—হাতিমারা গ্রামের মৃত বজলু ড্রাইভারের ছেলে স্বপন (৫০) এবং দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ (বিটতলা) এলাকার আবদুল মান্নানের ছেলে ও বর্তমানে হাতিমারা বেদে বাড়ির বাসিন্দা বাঁধন (২৩)।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন