Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জে হাসপাতালে ডেঙ্গু কিট দিলেন আমরা জুলাই যোদ্ধা কমিটি

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

নারায়ণগঞ্জে হাসপাতালে ডেঙ্গু কিট দিলেন আমরা জুলাই যোদ্ধা কমিটি

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির সুরক্ষায় এবং চিকিৎসাসেবা জোরদারে এগিয়ে এসেছে আমরা ‘জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা কমিটি। কমিটির উদ্যোগে শহরের খানপুর ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ২০০০ (দুই হাজার) ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশারের কাছে আনুষ্ঠানিকভাবে এসব ডেঙ্গু কিট হস্তান্তর করেন আমরা ‘জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।

​ এসময় আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মিরাজ বলেন, "সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং যেকোনো মানবিক সংকটে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা জুলাইযোদ্ধা এই কমিটি করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, এই কমিটি এই জন্যই করা হয়েছে যাতে করে আমরা উন্নয়ন কাজে লাগতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়ে উন্নয়ন কাজ করাতে চান। আহত জুলাই যোদ্ধাদের ৭৪ জন কে প্রধানমন্ত্রী কার্যালয়ে তিনি চাকরি দিয়েছেন। 

বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধিতে রোগীদের দ্রুত সনাক্তকরণ ও চিকিৎসা সহায়তার লক্ষ্যেই আমরা এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। সামাজিক ও মানবিক সুবিধায় আমাদের এই ধরনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

আমরা জুলাইযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা মশিউর রহমান রনি বলেন,জুলাই আমাদের চেতনা ও প্রেরণার অংশ। জুলাই আমাদের মনে করিয়ে দেয়, বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। এ দেশের মানুষ গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজব্যবস্থায় বিশ্বাস করে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আজকে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে ডেঙ্গু কিট বিতরণ করা হয়েছে এটা খুবই প্রশংসনীয়। দেশের উন্নয়নে জুলাই যোদ্ধারা  কাজ করছে এবং করে যাবে। 

​হাসপাতাল তত্ত্বাবধায়ক বাশার বলেন, জুলাই যোদ্ধা জেলা কমিটির এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই কিট সরবরাহের ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও সাধারণ রোগীরা দ্রুত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা সুবিধা পাবেন। 

​উক্ত কিট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, আমরা জুলাইযুদ্ধা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামান শাহাদাত, সহ-সভাপতি (দপ্তর) শাহাদাত হোসেন, আমরা জুলাইযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ন আহবায়ক এলাহি, আমরা জুলাইযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক জহির আহমেদ সোহেল, সুমন, আনিছ, রকি সহ জুলাই যোদ্ধা নারায়ণগঞ্জ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন