হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি সংর্ঘষে নিহত এক, আহত ৮
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকসার সংর্ঘষে এইচএসসি পরিক্ষার্থীসহ ৮ ব্যক্তি আহত হয়েছে। এ দুর্ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকসার চালক নিহত হয়েছে বলে জানা গেছে।
বুধবার দুপুরে হাটহাজারী - নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধাবার দুপুরে এইচএসসি পরীক্ষার শেষে শিক্ষার্থীরা সিএনজি অটোরিকসা যোগে হাটহাজারীতে আসার পথে উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার ও সিএনজি অটোরিকসা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে গুরুতর আহত সিএনজি অটোরিকসার চালক ও শিক্ষার্থীরা। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাদের আঘাত গুরুত্ব হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক) পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অটোরিকসার চালকের মৃত্যু হয়েছে। নিহত চালক মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
সংবাদ পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত গাড়ি গুলো আটক করেন।
এদিকে দুর্ঘটনায় আহতরা হলেন ,মোঃ তৌসিফ-(২০), মোঃ মাহিন (২০),মোঃ আলমগীর(৪৫), রোকেয়া(৭০), মো:হাসান (৩৫),মো:ফাহিম(১৮) মো:শামিম,ইশা(২৬) ও বেলাল(৪৮)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক
ডা: মেহের নিগার কুমকুম বলেন,আহতদের অবস্থা আশংকা জনক হওয়ার তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, দুর্ঘটনায় ১জন নিহত ও ৮জন গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই পরীক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



