Logo
Logo
×

সারাদেশ

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় পৃথক ৩টি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী ও লোকনাথপুর গ্রাম এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় পৃথক এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দামুড়হুদার কালিয়াবকরী গ্রামে  কালিয়াবকরী গ্রামের মজিদ আলীর ছেলে। মেশিনে গরুর ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় লিটন আলী। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তার স্ত্রী লিপা খাতুন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই উপজেলার লোকনাথপুর গ্রামের কেরামত আলীর বাড়ির একটি টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম বরু নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মৃত শফিকুল ইসলাম বরু দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার মৃত সিরাজুল ইসলাম বুদোর ছেলে। 

অন্যদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়ায় নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসির উদ্দীন নামে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে।

মৃত নাসির উদ্দীন আলুকদিয়া গ্রামের চকপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন