মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে হাসনাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম।
এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মজিদ ভূঁইয়াসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মানিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



