Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম

শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়।

সকাল ৭টায় শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৭টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মো. সিরাজ বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৮ বছর আগে এ দেশের জনগণের দল বিএনপি প্রতিষ্ঠা করেন। দুর্ভাগ্যজনকভাবে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে তিনি আততায়ীর হাতে নিহত হন। পরবর্তীতে একজন গৃহিণী হয়ে বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। তাকে একটি মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়। তার মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় অংশ নেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রিয় তারেক রহমান বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মাত্র ছয় মাসের মাথায় দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। তিনি পৃথিবীর কোনো দেশকে ভয় পান না, তিনি ভয় পান বাংলাদেশের জনগণকে। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন জনগণের কাছে যাওয়ার জন্য এবং জনগণের সুখে-দুঃখে পাশে থাকার জন্য।’

আলোচনা সভা শেষে দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বিশাল র‍্যালিটির উদ্বোধন করেন। র‍্যালিটি খেজুরতলা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ধুনটমোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে ইউটার্ন নিয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, মামুনুর রশীদ আপেল, শাহীন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, মাহবুবার রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মারুফ শিমুল ও মোস্তাফিজুর রহমান নিলু।

এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউছার আলী কলিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাওন, মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি ও শাহানাজ পারভীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক প্রান্তসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন