Logo
Logo
×

সারাদেশ

অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, গ্রেপ্তার ৩

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৪৬ এএম

অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের জন্য রুমন আলী নামে এক অটোচালককে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, নিখোঁজের পাঁচদিন পর একটি আখক্ষেত থেকে নিহত রুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রুমন উপজেলার মোহনবাগ এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওয়াসিম, রফিকুল আলম ও উমর ফারুক। তাদের কাছ থেকে অটোরিকশা, হত্যায় ব্যবহৃত হাসুয়া, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গত ২১ আগস্ট ভোরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ২৩ বছর বয়সী রুমন। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ জিডি করা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে প্রথমে ওয়াসিম ও রফিকুল আলমকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের তথ্য। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উমর ফারুকের বাড়ি থেকে রুমনের অটোরিকশা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই রুমনকে হত্যা করা হয়। পরে তার অটোরিকশাটি ১ লাখ ২০ হাজার টাকা মূল্য নির্ধারণ করে ৭০ হাজার টাকায় বিক্রি করে। পরে ওয়াসিমের দেয়া তথ্য অনুযায়ী বুধবার (২৬ আগস্ট) রাতে পুটিমারী বিলের একটি আখক্ষেত থেকে রুমনের মরদেহ উদ্ধার করা হয়। পরনের পোশাক, বেল্ট, স্যান্ডেল ও মোবাইল দেখে মরদেহ শনাক্ত করেন তার স্ত্রী।

পুলিশ আরও জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন