Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সোহাগ

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৪০ এএম

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সোহাগ

হাবিবুর রশিদ ও মোহাম্মদ সোহাগ

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বাংলাদেশ ফ্লাওয়ার মিল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।

এক অভিনন্দন বার্তায় আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, নারায়ণগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক জেলা। এ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের ব্যবসা-বাণিজ্য, শিল্পখাত, যোগাযোগ ব্যবস্থা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছি।

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বলেন, নারায়ণগঞ্জবাসীর কল্যাণে তার নেতৃত্বে আরও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হবে—এটাই সকলের প্রত্যাশা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন