Logo
Logo
×

সারাদেশ

সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম

সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে বোট ডুবিতে নিখোঁজ থাকা সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মৃতদেহ উদ্ধার হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে মরদেহটি ভেসে এসেছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে আনা হচ্ছে।

এর আগে, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ভ্রমণের সময় বোট ডুবির ঘটনা ঘটে। এসময় স্থানীয় জেলেরা নিখোঁজ কিশোরটির বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফ (১৩) কে জীবিত উদ্ধার করেছিলেন। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিখোঁজ ছিল আলবার্ট (১৬)।

তারা সবাই নিউজিল্যান্ডের নাগরিক ও একই পরিবারের সদস্য।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাগরপথে নিউজিল্যান্ডের নাগরিক পরিবারটির চার সদস্য নিজেদের তৈরি বোট নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছিলেন। গত ৮ এপ্রিল রাতে মহেশখালী উপজেলার কুতুবজোম উপকূলে ডাকাতির শিকার হয়েছিলেন। এরপর থেকে পরিবারটির সদস্যরা কোস্ট গার্ডের হেফাজতে ছিলেন।

বিষয়টি নিয়ে কোস্টগার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী জানান, জীবিত উদ্ধার ৩ জন নিউজিল্যান্ডের নাগরিক কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট-এর অধীনে রয়েছেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন