Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে নদীতে ডুবে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

গাজীপুরে নদীতে ডুবে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

গাজীপুরের শ্রীপুরে সুতিয়া নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে সুতিয়া নদীতে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, বেলদিয়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে রাব্বি (১১) ও একই ইউনিয়নের বাপ্তা গ্রামের রুহুল আমিনের ছেলে মোক্তাসিন (১১)। তারা দুজন স্থানীয় বাপ্তা বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন। 

স্থানীয়রা জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে রাব্বি, মুক্তাসিন ও শাকিবসহ ৪-৫ জন মিলে বেলদিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। তাদের মধ্যে রাব্বি ও মুক্তাসিন নদীতে নামে। রাব্বি সাঁতার জানলেও মুক্তাসিন সাঁতার জানতো না। একপর্যায়ে রাব্বি পানিতে নেমে মুক্তাসিনকে তার কাঁধে উঠিয়ে হাঁটতে হাঁটতে নদীর গভীরের দিকে গেলে মুক্তাসিন পড়ে যায়। 

এ সময় মুক্তাসিন বাঁচার জন্য রাব্বিকে জড়িয়ে ধরে। এতে রাব্বিও সাঁতরে নদী থেকে উঠতে পারেনি। পরে তারা দুজনই পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর শাকিব তাদের বাড়িতে গিয়ে খবর দিলে নিহতদের পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদেরকে নদী থেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন