কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও র্যালি
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৩:৫৪ পিএম
নেত্রকোনার কলমাকান্দায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
মাওলানা আনোয়ার হোসাইন আন নাজেরীর সভাপতিত্বে এবং হাফেজ মো. আনোয়ারুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের। প্রধান আলোচক ছিলেন মুফতি খাজা ওয়াসমান হারুনী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশন করা হয়। পরে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান আলোচক মুফতি খাজা ওয়াসমান হারুনী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও ন্যায়নীতির অনন্য আদর্শ রেখে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করলে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের পাশাপাশি সমাজে ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। র্যালিটি



