Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:২৫ পিএম

রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও ছোটবানিয়াদী এলাকায় (২৫ আগস্ট) মঙ্গলবার ভোররাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা,১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজাসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তাররা হলেন- রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা মনিরের স্ত্রী রিকু আক্তার(২৯), শরীয়তপুর জেলার জাজিরা থানার কৃষ্ণনগর এলাকার মৃত মেহের আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান (৩৯) ও একই এলাকার মৃত রহম আকন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩৬)। আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেন রূপগঞ্জের ফকির আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন