Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:২২ এএম

সোনারগাঁয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালবাহী ট্রাকে ডাকাতির সময় হিরা শেখ (৪০) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা  পুলিশ। 

সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চাঁদমহল সিনেমা হলের  সামনে থেকে ট্রাক থামিয়ে ডাকাতির সময় তাকে গ্রেপ্তার করা হয়। 

এসময় তার কাছ থেকে পুলিশের পোশাক কটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আজ দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

হিরা শেখ বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পটিখালী এলাকার মৃত আলী আকবর শেখের ছেলে।

জানা যায়, সোনারগাঁ থানার উপ পরিদর্শক আরিফুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সাইফুল ইসলাম ও সংগীয় ফোর্সের সহায়তায় ভুয়া পুলিশ সদস্য হিরা শেখকে গ্রেপ্তার করা হয়। মালবাহী একটি ট্রাকে ডাকাতির সময় পুলিশের পোশাক পড়া অবস্থায় হিরা নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের পোশাকদারী আরো পাঁচজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানা ডাকাতি ও অস্ত্র মামলাসহ ১৩ টি মামলা রয়েছে। 

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান,  ডাকাতির তথ্য পেয়ে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করা হয়। পুলিশের পোশাক পড়ে ডাকাতি করার সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো পাঁচজন পুলিশের পোশাকদারী পালিয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন