Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতি সভা

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:২৭ পিএম

শেরপুরে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতি সভা

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে বগুড়ার শেরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি উৎসবকে ঘিরে সামাজিক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের সান্যালপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক বাধন কর্মকার কৃষ্ণ।

সভায় আহ্বায়ক কমিটির সদস্য দীপক কুমার সরকার, বিমান মৈত্রেয়, তপন ব্যানার্জি, তন্ময় সাহা সাগর, মনিন্দ্রনাথ রায় ও পরিতোষ রায়সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার শুভ জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে আয়োজিত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রস্তুতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে মঙ্গল শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সত্য, ন্যায়, মানবতা ও সম্প্রীতির বার্তা বহন করে। তাই ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপনের পাশাপাশি সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে।

আয়োজকরা জানান, জন্মাষ্টমী উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর শেরপুরে মঙ্গল শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।

এ সময় জন্মাষ্টমীর নির্ধারিত কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হয়। একই সঙ্গে উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শৃঙ্খলা বজায় রাখা এবং সবার সম্মিলিত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন