Logo
Logo
×

সারাদেশ

সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০৪ পিএম

সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

বগুড়ার শিবগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রফিকুল ইসলাম (৫৬) নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) হাবিলদার ছিলেন। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন বলেন, ছুটিতে বাড়ি ফেরার পথে সহকর্মীর সঙ্গে মোকামতলা বন্দরে বাস থেকে নামেন রফিকুল। পরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন