Logo
Logo
×

সারাদেশ

বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০২:১৪ পিএম

বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার

খুলনার দিঘলিয়ায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় স্কুলের বাথরুম থেকে নন্দিনী রায় নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে তাকে স্কুল পার্শ্ববর্তী ভবনের কয়েকজন নির্মাণ শ্রমিক তাকে উদ্ধার করে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী দিঘলিয়া উপজেলার মুক্তিশ্বর রায়ের মেয়ে। সে উপজেলা গাজীরহাট নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে পাঠদান শেষে বিদ্যালয়ের বাথরুমে যায় সে। কিন্তু পেছন থেকে কে বা কারা তাকে মারধর করে চেতনানাশক স্প্রে প্রয়োগ করে তার ওপর। চেতনা ফিরে এলে সে দেখে তার হাত-পা ও মুখ বাঁধা। 

এ সময়ে বাথরুমের ভেতর থেকে চিৎকার করতে থাকে। বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভবনে কয়েকজন নির্মাণ শ্রমিক বিষয়টি উপলব্ধি করতে পারে। পরে তারা এগিয়ে এসে বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে। এরপর স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে তাকে খুলনার বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, ঘটনাস্থলে পুলিশে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন