Logo
Logo
×

সারাদেশ

২১ ঘণ্টা পর ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম

২১ ঘণ্টা পর ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায় ‘ছাত্র-জনতা’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে মাহদী হাসানসহ তিনজনকে আটক করে পুলিশ। এরপর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সদর থানার সামনে তার পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অপেক্ষা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিলের আয়োজন করা হচ্ছিল। এতে আইনশৃঙ্খলার অবনতি ও শহরে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকায় মাহদীসহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়।

মুক্তির পর মাহদী হাসান অভিযোগ করেন, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলছিল। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকে পুলিশ আটক করলে তিনি প্রতিবাদ জানান। পরে পুলিশ তাকে টেনে-হিঁচড়ে থানায় নিয়ে গিয়ে প্রায় ২১ ঘণ্টা আটকে রাখে।

মাহদীর বাবা মাওলানা তৈয়ব আলী বলেন, আমার ছেলেকে ২১ ঘণ্টা থানায় আটকে রাখার পর মঙ্গলবার দুপুরে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কী মুচলেকা নেওয়া হয়েছে বা তাতে কী লেখা রয়েছে, সে বিষয়ে পুলিশ আমাদের কিছু জানায়নি।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, আইনশৃঙ্খলার অবনতি ও শহরে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় মাহদীসহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন