Logo
Logo
×

সারাদেশ

মোটরসাইকেল খাদে পড়ে ২ যুবক নিহত

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম

মোটরসাইকেল খাদে পড়ে ২ যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল সড়কের পাশে খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার মুসলিমপুর-টাকশালদিঘী সড়কের একটি কালভার্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) ও একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (২০)।

শিবগঞ্জ থানার পরিদর্শক আনিসুর রহমান বলেন, ভোরে কানসাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আবু হায়াত ও হাবিব। মুসলিমপুর-টাকশালদিঘী সড়কের কালভার্টের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

তিনি আরও বলেন, স্থানীয়রা দুজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন