Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপুরে ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম

দুর্গাপুরে ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ হক মিয়া (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ঝাঞ্জাইল বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় তাকে আটক করা হয়।

আটক হক মিয়া দুর্গাপুর উপজেলার মেনকি ফান্দা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ জানায়, একটি অটোরিকশায় তল্লাশির সময় হক মিয়ার আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করতে এগিয়ে যায় পুলিশ। এ সময় তিনি সঙ্গে থাকা একটি প্যাকেট ফেলে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। ফেলে দেওয়া প্যাকেটটি উদ্ধার করে এর ভেতর থেকে ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, হক মিয়া সীমান্তবর্তী মাধবপুর এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে শ্যামগঞ্জে পৌঁছে দিতে যাচ্ছিলেন। চালানটির সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন