Logo
Logo
×

সারাদেশ

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

Icon

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:০১ পিএম

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

কুমিল্লার মনোহরগঞ্জে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি মো. আবদুল গাফফার সুমন। সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ। এ সময় তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন ফুল দিয়ে বরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওঃ হেদায়েত উল্যাহ, বিদ্যোৎসাহী সদস্য খাদিজা আক্তার, অভিভাবক সদস্য মো. জসিম উদ্দিন, মো. শওকত আলী, মোসা. মারজাহান বেগম, ইউপি সদস্য রুহুল আমিন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ। নব নির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা। 

সভা শেষে কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানান তিনি। শিক্ষার মানোন্নয়নসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি। 

অনুষ্ঠান শেষে সেচ্ছাসেবী সংগঠন মানবতার ব্লাড ব্যাংক (লাকসাম-মনোহরগঞ্জ) এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন অনুষ্ঠানে যোগ দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। এ সময় সংগঠনের সভাপতি নাজিম উদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন