সিলেটে মিতালি আবাসিক এলাকায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা হাজী আব্দুস সাত্তার মিয়া ও তার স্ত্রীসহ অপর এক নারীর গলা কেটে কে বা কারা হত্যা করেছে। স্থানীয়রা এটি দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।
হাজী আব্দুস সাত্তার মিয়া ওই এলাকার প্রবীণ মুরব্বি হিসেবে পরিচিত বলে স্থানীয়রা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম গণমাধ্যমকে জানান, ‘আমরা খবর পেয়েছি গলা কাটা অবস্থায় ৩ জনের মরদেহ একটি বাড়িতে রয়েছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।’



