Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উল্লাস

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:১০ পিএম

রূপগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উল্লাস

নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের  এসএসসি পরীক্ষার ফলাফল  প্রকাশিত হওয়ার পর প্রত্যাশিত ফলাফল পাওয়া শিক্ষার্থীদের মাঝে আনন্দ উচ্ছাস দেখা দিয়েছে।  জিপিএ ৫ প্রাপ্ত উত্তীর্ণ হওয়ায় শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের মাঝে মিষ্টি বিতরণ চলছে । এ উপজেলায়  আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির ৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে নতুন রেকর্ড গড়েছে এবং শ্রেষ্ঠ হয়েছেন । এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনেকে প্রত্যাশিত ফলাফল না পেয়ে  কান্নায় ভেঙে পড়ছেন। উত্তীর্ণ না হওয়া  শিক্ষার্থীরা কিভাবে সামনের ভালো করতে পারে সেই বিষয়ে শিক্ষকরা বাড়তি পাঠদানের প্রস্তুতি নিচ্ছেন । 

জানা গেছে,  রূপগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য-ব্যর্থতার চিত্র উঠে এসেছে। এ বছর উপজেলার ৪১টি বিদ্যালয় থেকে মোট ৪ হাজার ৭৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৪৫ জন শিক্ষার্থী। উপজেলায় বিদ্যালয় পর্যায়ে গড় পাশের হার ৭৭ দশমিক ৭৯ শতাংশ।

ফলাফলে সবচেয়ে আলোচনায় রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ১৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়েছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটির ৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে নতুন রেকর্ড গড়েছে। এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

অন্যদিকে, জলসিড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকেও ৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। এছাড়া লিটল এনজেলস সেমিনারি বিদ্যালয় থেকে ২২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২২ জনেই উত্তীর্ণ হয়েছেন।   প্রতিষ্ঠানটির এই সাফল্যও উপজেলার শিক্ষাঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফলেও দেখা গেছে ভিন্ন চিত্র। উপজেলার ১৯টি মাদ্রাসা থেকে ৯২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৫৭৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। মাদ্রাসা পর্যায়ে গড় পাশের হার ৬২ দশমিক ২৭ শতাংশ, যা বিদ্যালয় পর্যায়ের তুলনায় কিছুটা কম।

এদিকে, ভোকেশনাল বা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৭২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ অর্জন করেছে ১২ জন। এ পর্যায়ে পাশের হার ৭৬ দশমিক ৭৯ শতাংশ।

যারা ব্যর্থ হয়েছেন তাদেরকে সামনে ভালো ফলাফল  করার পরামর্শ দিচ্ছেন অভিভাবকসহ শিক্ষকরা। শিক্ষক এবং অভিভাবকদের যেই ঘাটতিগুলো রয়েছে সেগুলো পূরণ করে সামনে যেন ভালো ফলাফল  করতে পারে সেই বিষয়ে শিক্ষকরা তৎপর হচ্ছেন। আশা করা যাচ্ছে সামনে শতভাগ পাশের সাথে ভালো একটি ফলাফল শিক্ষার্থীদের উপহার দিতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

শিক্ষকরা জানান, সকল শিক্ষক শিক্ষার্থীদের সিসি ক্যামেরা আওতা আনা হয়েছে যাতে সঠিক পাঠদান দিয়ে বালক ফলাফল অর্জন করা যায়। যারা খারাপ রেজাল্ট করেছে তাদেরকে আমরা বিনামূল্যে পাঠদান করাবো এবং শিক্ষক অভিভাবকদের যে ঘাটতি গুলো রয়েছে সেগুলো পূরণ করে ভালো ফলাফল উপহার দিব। 

শিক্ষার্থীরা জানান, সকল শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষকদের অনেক অবদান রয়েছে।যখনই কোন বিষয় বুঝতে অসুবিধা হতো তারা আমাদের গাইডলাইন দিয়ে শিখিয়ে দিয়েছে। 

অভিভাবকরা জানান, শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও অনেক পরিশ্রম করেছেন। শিক্ষার্থীদের এমন ভাবে শেখানো হয়েছে যেখান থেকে আসো তারা যেন জিপিএ-৫ পায় সেই লক্ষ্যে পড়ানো হয়েছে। 

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  লেফটেন্যান্ট:কর্নেল মোহাম্মদ ফেরদৌস হাসান টিটু , পিবিজিএম (অব) বলেন, শিক্ষার্থীরা হচ্ছে কাদামাটির মতো, ওদেরকে যেভাবে শিখাবেন ওরা সেভাবেই শিখবে।  প্রথমে আমরা সকল শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে আমরা গড়ে তুলি। যখন সে একজন ভালো হৃদয়ের মানুষ হবে তখন ভালো ফলাফল অর্জন করতে পারবে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুরে আলম বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রতি যোর দিয়েছেন। যার ফলে এবারের পরীক্ষা আমরা সেভাবেই অনুষ্ঠিত করেছি। পরীক্ষা শতভাগ  ফেয়ার হয়েছে।সামনে যেন জিপিএ-৫ আরও বারে সে ব্যাপারে দেখছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন