Logo
Logo
×

সারাদেশ

টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ২

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৩:৫৬ পিএম

টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ২

মিয়ানমার সীমান্তবর্তী পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ৯৬ হাজার ইয়াবা, একটি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে বিজিবি।

সোমবার ভোরে কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফনদীস্থ উলুবনিয়া থেকে সাড়ে ৩ লাখ ইয়াবা সহ ২ জনকে আটক করা হয়। অপর এক অভিযানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার ঘুমধুম সীমান্ত থেকে বিদেশী পিস্তল-গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার করা হলেও কেউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সংশ্লিষ্ট দুইটি ব্যাটালিয়নের অধিনায়ক পৃথক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্যে নাফ নদীপথে ইয়াবা পাচারকালে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে ৬৪ বিজিবি’র সদস্যরা।

আটকরা হলেন, টেকনাফের কাটাখালী হাতিমারা গ্রামের মৃত সৈয়দ আলমের ছেলে নুর বশর (২২) এবং উলুবনিয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে আবুল ফয়েজ (২৫)।

উখিয়াস্থ ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা হোয়াইক্যং এর উলুবনিয়াস্থ নাফনদীর তীরে অবস্থান নেন। এসময় মিয়ানমার থেকে ২ ব্যক্তিকে ব্যাগ হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশকালে দাঁড়াতে বললে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের আটক করে তল্লাশী চালিয়ে তাদের হাতে থাকা ব্যাগ থেকে সাড়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার করে। এব্যাপারে মামলা করে আটক ২ জনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার ঘুমধুম সীমান্ত থেকে বিদেশী পিস্তল-গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার করা হলেও কেউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন, কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি জানান, সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুমস্থ নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১ টি বিদেশী অস্ত্র, ৫ রাউন্ড গুলি এবং ২ লাখ ৪৬ ইয়াবা  উদ্ধার  করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন