Logo
Logo
×

সারাদেশ

রোহিঙ্গা শিবিরে বিদ্যুৎস্পর্শে হয়ে শ্রমিকের মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম

রোহিঙ্গা শিবিরে বিদ্যুৎস্পর্শে হয়ে শ্রমিকের মৃত্যু

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে টিউবওয়েল প্লাম্বারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আরফ (৪০) নামে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে

রোববার (৯ আগস্ট) দুপুরে উখিয়া উপজেলার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আরফ (৪০) উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এইচ-৫৬-এ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সাইদুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, মোহাম্মদ আরফ বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাইপ ফিটিং ও গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) মেরামতের শ্রমিক হিসেবে কাজ করতেন। রোববার দুপুরে কুতুপালং ৬ নম্বর আশ্রয়শিবিরে একটি টিউবওয়েলে প্লাম্বারের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যান এবং পুলিশকে খবর দেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। খবরটি শোনার পর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্যাম্প ইনচার্জের তত্ত্বাবধানে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন