Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে রংধনু মডেল কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৭:০৩ পিএম

রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশে রংধনু মডেল কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভায় গন্ধর্বপুর এলাকায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রংধনু মডেল কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন ও রংধনু মডেল কিন্ডারগার্টেনের পরিচালক খুরশিদ আলম মুকুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরোরা লাইট-এর মহাপরিচালক ডায়মন্ড চৌধুরী।

সকালে পবিত্র কোরআন তিলাওয়াত এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু মডেল কিন্ডারগার্টেনের প্রধান উপদেষ্টা হাজেরা আক্তার,টেক্সটাইল অ্যাসোসিয়েশন পরিচালক লোকমান হোসেন, ভুলতা তাঁতবাজার মার্কেটের এমডি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান,শহীদ বকুল স্মৃতি সংসদের সহ-সভাপতি কামরুল হাসান অধুদ, নোয়াপাড়া বিশিষ্ট ব্যবসায়ী হানিফ চৌধুরী, ভুলতা বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী খোকন, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা মো. হারুন, রংধনু মডেল কিন্ডারগার্টেনে সভাপতি এনামুল হক খানসহ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষ অংশে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, পড়ালেখার পাশাপাশি এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন