ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে সৌদি প্রবাসী মিজানুর রহমান
আহমেদ উল্লাহ,মনোহরগঞ্জ
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৪:৩২ পিএম
সৌদি প্রবাসী মিজানুর রহমান
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন এর মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে যুদ্ধরত এক অসহায় রোগীর চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আবারও সামাজিক মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী,স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মী মিজানুর রহমান সুমন।
ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ওই রোগীর পরিবার চিকিৎসা খরচ চালাতে গিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছিল। সহায়তার আবেদন চেয়ে এ নিয়ে গত ১ লা আগস্ট" যুগের চিন্তা" অনলাইন পোর্টাল এ একটি প্রতিবেদন প্রকাশ হয় ,বিষয়টি জানতে পেরে মিজানুর রহমান ব্যক্তিগতভাবে রোগীর চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেন। কেবল আর্থিক সহায়তাই নয়, রোগীর উন্নত চিকিৎসার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
এ বিষয়ে মিজানুর রহমান বলেন, "একজন মানুষের বিপদে পাশে দাঁড়ানোই ইসলামের শিক্ষা ও প্রকৃত মানবতা। আমরা যদি সমাজ থেকে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি, তবে বহু অসহায় জীবন বেঁচে যেতে পারে। সবার ভালোবাসায় এই ভাই সুস্থ হয়ে উঠবেন, এটাই আমাদের প্রত্যাশা।"
মিজানুর রহমানের এই মানবিক উদ্যোগকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন। এর আগেও তিনি দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে 'মানবতার ফেরিওয়ালা' হিসেবে সামাজিক পরিচিতি লাভ করেছেন। সমাজ সচেতন মানুষেরা মনে করেন, তার এই উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।



