Logo
Logo
×

সারাদেশ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস

যাদের রক্তের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতা পেয়েছি, সবসময় তাদের পাশে থাকব: মোস্তাফিজুর রহমান

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:২৮ পিএম

যাদের রক্তের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতা পেয়েছি, সবসময় তাদের পাশে থাকব: মোস্তাফিজুর রহমান

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের অংশ হিসেবে রূপগঞ্জে এক অভূতপূর্ব ও বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। স্বৈরাচার পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই দিনে পুরো রূপগঞ্জ এলাকা উৎসবমুখর জনসমুদ্রে পরিণত হয়।

​বিকেল ৪টায় ভুলতা ইউনিয়ন বিএনপি কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে সমবেত হতে শুরু করেন। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ফেস্টুন এবং জুলাই অভ্যুত্থানের শহীদের স্মরণে নানা প্লাকার্ড শোভা পায়।

​এই ঐতিহাসিক ও বর্ণাঢ্য বিজয় র‌্যালির পুরো সময় জুড়ে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় জনগণের আস্থার প্রতীক  মুস্তাফিজুর রহমান দীপু ভূইয়া, এমপি।

তিনি বলেন,স্বৈরাচারমুক্ত এই দেশে আমাদের ছোট ছোট শিশু ও সাধারণ তরুণেরা আত্মাহুতি দিয়েছে ও শহীদ হয়েছে তাদের কথা আমাদের ভুলে গেলে চলবে না। আজকের এই দিনে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব। তিনি দূর পরবাস থেকেও আমাদের সবসময় সাহস জুগিয়েছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বলেছিলেন যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচার দেশ ছেড়ে না পালাবে, ততক্ষণ রাজপথ ছাড়া যাবে না। আমরাও রাজপথে অটল থেকেছি এবং স্বৈরাচারকে দেশত্যাগে বাধ্য করেছি। আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি নিজের জীবনের তোয়াক্কা না করে, আপসহীনভাবে এই দলের নেতৃত্ব দিয়ে গণমানুষের অধিকার রক্ষা করেছেন। আপনারা কষ্ট করে ও ত্যাগের বিনিময়ে বিএনপিকে শক্তিশালী করেছেন, সে জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই ঐতিহাসিক বিজয় র‍্যালির মাধ্যমে আমরা প্রমাণ করব যে, দেশ ও জনগণের কল্যাণে বিএনপি সবচেয়ে দায়িত্বশীল ও সুসংগঠিত রাজনৈতিক দল। আমরা প্রতিজ্ঞা করছি—যাদের রক্তের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতা পেয়েছি, সবসময় তাদের পাশে থাকব এবং তাদের ত্যাগের মূল্যায়ন করব।

খোলা ট্রাকে  দাঁড়িয়ে তিনি দুই হাত নেড়ে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের অভিবাদন জানান। দীপু ভূইয়ার এই প্রাণবন্ত উপস্থিতি পুরো মিছিলে এক অভূতপূর্ব উদ্দীপনা ও রূপগঞ্জ বিএনপির সুদৃঢ় ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।

​ভুলতা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান দীপু ভূইয়া এমপি জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

​রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সফলভাবে এই কর্মসূচি সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এই বিশাল বিজয় র‌্যালি রূপগঞ্জের রাজনৈতিক অঙ্গনে দলের শক্তি ও জনসমর্থনের এক শক্তিশালী বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন,  উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন,সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু,নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য 

শরীফ আহম্মেদ টুটুল,মাহাবুবুর রহমান,আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন