Logo
Logo
×

সারাদেশ

শিক্ষার্থীদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হতে হবে: এমপি মনজুর এলাহী

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:২১ পিএম

শিক্ষার্থীদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হতে হবে: এমপি মনজুর এলাহী

নরসিংদীর শিবপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেন, শুধু ভালো ফলাফল বা লেখাপড়ায় দক্ষতা অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দেশ ও জাতির ভবিষ্যৎ তোমাদের ওপর নির্ভর করছে। তোমাদের মেধার পাশাপাশি হৃদয়ের বিকাশ ঘটানো সমান জরুরি। তাই আজ থেকেই নিজেদের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। ছোটখাটো নিয়মানুবর্তিতা পালন করা, বড়দের সম্মান করা, সহপাঠীদের সাহায্য করা এবং সমাজের প্রতি নিজের কর্তব্যটুকু সততার সাথে পালন করাই হলো প্রকৃত শিক্ষার বহিঃপ্রকাশ। আর যদি অন্যের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর মতো মানবিক গুণাবলী অর্জন করতে না পারি, তবে আমাদের এই শিক্ষা অর্থহীন হয়ে পড়বে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত প্রায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও সনদ তুলে দেন।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। এ ধরনের আয়োজন তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে জানান শিক্ষার্থী ও অভিভাবকেরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন