Logo
Logo
×

সারাদেশ

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১১:০৭ এএম

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই শিশু হলো আবু বক্কর ও তাইফা। মারা যাওয়া উভয়েরই বয়স ছিল ৭ মাসের নিচে। নতুন এই দুই মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগে চলতি বছর হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে মোট ৩০৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ২১ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৭৪ জন সন্দেহভাজন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব-পরীক্ষায় নিশ্চিত (কনফার্মড) মোট ৭৭৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত মারা যাওয়া রোগীদের মধ্যে অন্তত ৬ জন ল্যাব-পরীক্ষায় নিশ্চিতভাবে হামের রোগী ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। বাকিরা সবাই হামের উপসর্গ থাকা সন্দেহভাজন রোগী ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন