Logo
Logo
×

সারাদেশ

দুই দিন পর করতোয়া নদীতে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম

দুই দিন পর করতোয়া নদীতে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ

বগুড়ার শাজাহানপুর উপজেলার করতোয়া নদী থেকে দুই দিন ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার কচুয়াদহ এলাকায় করতোয়া নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদুল ইসলাম (৪৫) উপজেলার জালশুকা মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত আলর আজগরের ছেলে।

নিহতের ছেলে রিয়াদ বলেন, জাহিদুল ইসলাম গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন। প্রায় দুই বছর আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তিনি অনেকটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানানক্স  মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন