Logo
Logo
×

সারাদেশ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

আগামি ৯ আগস্ট রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি হয়ে হাটহাজারী সফর উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সোয়া ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে  সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

সভায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,  বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ,  সাংবাদিক, জনপ্রতিনিধিবৃন্দ  উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। একইসাথে প্রধানমন্ত্রীর সফরকে সুন্দর ও সফল করতে রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সর্বোস্তরের সহযোগিতা কামনা করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন