Logo
Logo
×

সারাদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০২:০৬ পিএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সস্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলার কাঞ্চনে আব্দুল মতিন চৌধুরীর নিজ বাসভবনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

‎এ সময় পরিবারের সদস্য, রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। তারা মরহুম আব্দুল মতিন চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন।

আব্দুল মতিন চৌধুরী ২০১২ সালের ৪ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি চারবার নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের স্বরাষ্ট্র, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

স্বরণসভা ও দোয়া মাহফিলে ‎উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভুঁইয়া, কাঞ্চন পৌরসভার বিএনপি'র সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম 

‎অনুষ্ঠান শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন