সাবেক সংসদ সদস্য এ টি এম আলমগীরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০২:০২ পিএম
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এটিএম আলমগীরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। পূর্বের কুমিল্লা-১০ বর্তমানে কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসনে পঞ্চম এবং ষষ্ঠ জাতীয় সংসদে ১৯৯১-৯৬ সময়ে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য ছিলেন।
তিনি একই সময়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ শিল্প ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ২০০১-২০০৬ সময়ে বাংলাদেশ কমার্স ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
তিনি ২০০১-২০২০ সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। ২০২০ সালের ৩রা আগস্ট রাত সাড়ে আট টায় ঢাকাস্থ গ্রিন লাইফ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এটিএম আলমগীর কে রাষ্ট্রীয় মর্যাদায় ৪ আগস্ট সকাল ১১ ঘটিকায় মনোহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
তাহার বিদায়ি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন উনার ছোট ভাই সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর।



